শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩৯ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৮ কোটি ২১ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত ১৮ কোটি ২১ লাখ ৯২ হাজার ৪৮৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার।

সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৪৫ হাজার ১৮৪ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

ভারতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। দৈনিক শনাক্ত কমেছে। কমেছে ভারতে মৃত্যুর সংখ্যাও।  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৩৭ জন আর প্রাণ হারিয়েছে ৯০৭ জন।

এই ভাইরাসে ভারতে মোট আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ৯৭ হাজারের বেশি।

ব্রাজিলে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ হাজার ৮০৪ জন আর প্রাণ হারিয়েছে ৬৫৪ জন।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ