শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

বিদেশিদের ফের ওমরাহ পালনের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসল্লিরা। আজ থেকে বিদেশিদের আবেদন গ্রহণ করবে সৌদি সরকার। তবে এ ক্ষেত্রে শর্ত হলো-ওমরাহ পালনে আগ্রহী মুসল্লির দুই ডোজ টিকা নেওয়ার সনদ থাকতে হবে। খবর সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা স্টেট নিউজ এজেন্সির।

আরবি নতুন বছরের শুরু থেকে বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল সৌদি আরব। এবার কত সংখ্যক মুসল্লি প্রতি মাসে ওমরাহ পালনের সুযোগ পাবেন তাও জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ৬০ হাজার মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। তবে ধীরে ধীরে এটি বাড়িয়ে প্রতি মাসে দুই লাখ করা হবে। বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি সরকারের অনুমোদিত কোভিড-১৯ এর টিকা সনদ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, হজযাত্রী পরিবহণের ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস সার্ভিস পরিচালিত হবে বলে জানা গেছে। ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক ওমরাহ সেবা প্রতিষ্ঠান এবং ছয় হাজারের বেশি বিদেশি ওমরাহ এজেন্টের মাধ্যমে মুসল্লিরা তাদের প্যাকেজ গ্রহণ করতে শুরু করেছে।

মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা এসপিএকে বলেন, সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠী, যারা চলতি বছর ওমরাহ পালনে ইচ্ছুক, তাদের আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টিকার সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। এটি বাধ্যতামূলক করেছে সরকার।

তিনি আরও জানান, করোনা সংক্রমণ ঠেকাতে যেসব দেশের যাত্রীদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার, সেসব দেশের ওমরাহ পালন ইচ্ছুক মুসল্লিদেরও সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ