শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিজেপি এবার হারছেই, হুঙ্কার মমতার

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার পুরো হেরে গেছে বিজেপি। এমনকি বহু কেন্দ্রে তাদের জামানতও বাজেয়াপ্ত হবে।

নির্বাচন শেষ না হতেই রোববার হুগলির জনসভায় বিজেপি হারছে বলে জোর হুঙ্কার ছাড়েন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাতেরও অভিযোগ করেন ঘুরিয়ে।

বলেন, কমিশনকে কাজে লাগিয়ে পুলিশ বদল করা হচ্ছে, এজেন্টের নিয়মও শিথিল করা হয়েছে।

বিজেপির উদ্দেশে এদিন আরও বলেন, ‘দু-দফায় ৫০টি আসনে জিতে গিয়েছে বলে যতই দাবি করুক, বিজেপি এবার হারছেই। মিথ্যা দাবি করে জিততে পারবে না। বিজেপি দু-দফা ভোটের পর যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আগে মোট ৫০টি আসন জিতে দেখাও, তারপর দাবি করো।’

তার অভিযোগ, নির্বাচনে কোনো নিয়ম মানা হচ্ছে না। বিজেপি চায় মানুষ ভোট না দিক। তাই তারা নিয়মের ধার ধারছে না। বিজেপির অঙ্গুলিহেলনে এজেন্টের নিয়ম শিথিল করেছে কমিশন। বুথে এজেন্ট না পেয়ে বিধানসভা ক্ষেত্রের যে কোনো বুথ থেকে এজেন্ট এনে বসানোর নিয়ম করেছে কমিশন।

মমতা আরও বলেন, বিজেপির কথায় কেউ কেউ দালালি করছেন। আমার আবেদন কেউ বিক্রি হয়ে যাবেন না। বিক্রি হওয়ার চেষ্টাও করবেন না। বিক্রি হলে আমি ঠিক ধরে ফেলব। প্রতিদিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে কমিশনকে দিয়ে। অফিসার বদলালেই সব হয়ে যাবে?

যেসব অফিসার রয়েছেন তারা কি খারাপ? প্রশ্ন তোলেন মমতা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, মোদিরা আসবে, ভাঁওতা দেবে, তারপর পালিয়ে যাবে। সবকিছু বিক্রি করে দিচ্ছে। আগে দিল্লি সামলান।

আমার রাজ্যের সরকারকে নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই আপনার। অথচ নির্বাচন চলাকালীন আমার অফিসারদের নির্দেশ দিচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ