শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বাগদত্তাকে গ্রেফতার করে নিজেই কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

ওএনজিসিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগে ৫ মে বাগদত্তা রানাকে গ্রেফতার করেন ভারত আসাম পুলিশের নারী সদস্য জুনমণি রাভা। এই খবরে গত মাসে সংবাদের শিরোনামে উঠে আসেন এই ‘লেডি সিংঘম’। তবে এবার হবু স্বামীর সঙ্গে জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে শনিবার গ্রেফতার হয়ে আবারও খবরের শিরোনাম তিনি।

গ্রেফতারের আগে আসামের নগাঁও জেলায় উপপরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন জুনমণি। তাকে গত দু’দিন ধরে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। মাজুলি জেলার একটি আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুনমণিকে মাজুলি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, স্থানীয় দুই ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে জুনমনিকে গ্রেফতার করা হয়। ওই দুই ঠিকাদার পুলিশের কাছে অভিযোগ করেন, তারা জুনমণির প্রাক্তন বাগদত্তা রানা পোগাগের সঙ্গে আর্থিক চুক্তি করেছিলেন। জুনমণিই তাদের সঙ্গে রানার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ঠিকাদারদের অভিযোগ রানা তাদের টাকা নিয়ে জালিয়াতি করেন এবং এই ঘটনায় জুনমণিও সমানভাবে জড়িত ছিলেন। এরপরই পুলিশ জুনমণিকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এর আগে ওএনজিসিতে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক জনের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে ৫ মে রানাকে গ্রেফতার করেন জুনমণি নিজেই। মাজুলিতে থাকার সময়ই জুনমণির সঙ্গে আলাপ ও প্রেম হয়েছিল রানার। রানা নিজেকে ওএনজিসির জনসংযোগ বিভাগের কর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন।

গত বছরের ৮ অক্টোবর ধুমধাম করে তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। এর পর নগাঁওতে বদলি হয়ে রানার কুকীর্তির কথা জানতে পারেন বলে দাবি করেছিলেন জুনমণি। রানার ব্যাগ থেকে ওএনজিসির ভুয়া সিল ও নথিপত্র পেয়ে তাকে গ্রেফতার করেন জুনমণি। রানা বর্তমানে মাজুলি কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


এই ক্যাটাগরির আরো সংবাদ