শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
FILE PHOTO: Travellers walk through Terminal 2 at Heathrow Airport, amid the coronavirus disease (COVID-19) outbreak in London, Britain February 14, 2021. REUTERS/Henry Nicholls

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ ৩২টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে যুক্তরাজ্য। বুধবার (৬ অক্টোবর) এ তথ্য জানায় ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যলয় (এফসিডিও)।

বাংলাদেশসহ যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো- টোকেলাউ ও নিউ, জিবুতি, গিনি, গাম্বিয়া, গায়ানা, কাজাখস্তান, কিরিবাতি, কসোভো, লাইবেরিয়া, মাদাগাস্কার, আলজেরিয়া, সাউ তোমি ও প্রিন্সিপে, সেনেগাল, সলোমন আইল্যান্ডস, টোগো, টোঙ্গা, আর্মেনিয়া, বেলারুশ, বেনিন, কমোরোস, মার্শাল আইল্যান্ডস, মাইক্রোনেশিয়া, নাউরু, টুভালু, ভানুয়াতু, কঙ্গো, আমেরিকা সামোয়া, ফ্রেঞ্চ পলিনেশিয়া ও ঘানা।

এফসিডিও জানায়, এই ৩২ দেশ থেকে প্রচুর লোক ব্রিটেনে গমন করতে পারবেন।

দেশটির পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় বলছে, টিকা দেওয়ায় এসব দেশের করোনা পরিস্থিতির উন্নতি ঘটেছে। ব্রিটিশ নাগরিকদের ঝুঁকি কমেছে। এ জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তবে যেসব দেশে এখনো ব্রিটেনের লাল তালিকায় আছে, সেসব দেশ থেকে ব্রিটিশদের অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ভ্রমণে না যেতে বলা হয়েছে। এ ছাড়া আফগানিস্তান, হাইতি এবং সোমালিয়ার মতো ব্রিটেনের লাল তালিকায় অনির্দিষ্টকাল পর্যন্ত থাকতে পারে। তবে ধীরে ধীরে লাল তালিকায় থাকা দেশের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে আশাবাদী যুক্তরাজ্য। সূত্র: গার্ডিয়ান, বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ