শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বাংলাদেশীদের ইউক্রেন ছাড়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে সেখানকার বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট অনিশ্চয়তার কারণে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ নগরীতে বাংলাদেশ দূতাবাসের এক সার্কুলারে বলা হয়েছে, “ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা সাময়িকভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন।”

রাশিয়া কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আগ্রাসন চালাতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা এই পরামর্শ দিয়েছে।

সার্কুলারে বলা হয়, ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অন্য দেশে যেতে না পারলে বাংলাদেশে যেতে পারবেন। পোল্যান্ডে বাংলাদেশ মিশন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশীদেরকে তাদের অবস্থান সম্পর্কে দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করেছে যাতে দূতাবাসের কর্মকর্তারা সহায়তার কোন প্রয়োজন হলে তাদের কাছে পৌঁছাতে পারে। একই সঙ্গে সার্কুলারে ইউক্রেন ভ্রমণ যদি অপরিহার্য না হয় তাহলে বাংলাদেশী নাগরিকদের তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি মনিটরিংয়ের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের পরামর্শ দেবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ