শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজসহ একাধিক সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। 

২০১৯ সালে দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এভো মোরালেসের বিরুদ্ধে অবৈধভাবে অভ্যুত্থান করার দায়ে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।

ওই সময় পদত্যাগ করে বলিভিয়া ছাড়তে বাধ্য হন জনপ্রিয় নেতা মোরালেস। এরপর নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন জিনাইন আনেজ।

এরপর তার অধীনেই বলিভিয়ায় আবারও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতেও নিরঙ্কুশ জয় পান মোরালেসের দল মাস সোশ্যালিস্ট পার্টি। সমাজতান্ত্রিক দলটি এখন বলিভিয়ার ক্ষমতায়।

এবার সেই ২০১৯ সালের অভ্যুত্থানের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে দেশটি।

আনেজের দাবি, তিনি মোরালেসের রাজনৈতিক হিংসার শিকার। তাকে শনিবার সকালে গ্রেফতার করা হয়।
দেশটির ত্রিনিদাদ শহর থেকে তার গ্রেফতারের খবর ফেসবুকে ঘোষণা করেন বর্তমান সরকারের মন্ত্রী এডুয়ার্ডো ডেল কাস্টিলো। তাকে বিমানে করে লা পাজে নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক জ্বালানি মন্ত্রী রদ্রিগো গুজম্যান ও সাবেক বিচারমন্ত্রী আলভারো কোইমব্রাকেও।


এই ক্যাটাগরির আরো সংবাদ