শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

বন্ধ হচ্ছে না সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
প্রতীকী ছবি

করোনার কারণে বন্ধ হচ্ছে না সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এবারও বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশাহ এবং হারামাইন শারিফাইনের খাদেম সালমান বিন আব্দুল আজিজ এর অনুমোদন দিয়েছেন।

এতে পবিত্র কোরআন মুখস্থ, তেলাওয়াত ও ব্যাখ্যার জন্য বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতা হবে রমজান মাসে। এর দায়িত্বে থাকবেন দেশটির ইসলাম বিষয়, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী।

আরব নিউজ জানিয়েছে, অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিজয়ীদের মোট ৩২ লাখ ৩৪ হাজার রিয়াল পুরস্কার দেয়া হবে।

সৌদির ইসলামিক বিষয়, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শেখ ডা. আবদুল লতিফ আল-শেখ বলেন, সৌদি সরকার সর্বদা কোরআন মুখস্থ এবং কোরআন তেলাওয়াত, তাফসির এবং এর জ্ঞান প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়েছে।গত ২০ বছর ধরে কোরআন প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এর কারণে সৌদি নাগরিকদের অন্তরে কোরআনের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে।

কোরআন হদর তথা তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থানের বিজয়ীকে,২ লাখ রিয়াল। দ্বিতীয় স্থানের বিজয়ীকে ১ লাখ ৮৫ হাজার রিয়াল এবং তৃতীয় স্থানের বিজয়ীকে ১ লাখ৭০ হাজার রিয়াল নগদ পুরষ্কার দেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ