শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২

ইউক্রেনকে অস্ত্র যোগান দেয়ার বিষয়কে “বিপজ্জনক” বলে ফ্রান্স ও জার্মানিকে সতর্ক করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সকালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে কথা বলে পুতিন এই সতর্কবার্তা দেন।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইউরোপের এই দুই নেতাকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করাকে “বিপজ্জনক”, “পরিস্থিতির আরও অস্থিতিশীলতা এবং মানবিক সঙ্কট বৃদ্ধির ঝুঁকি” সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

ক্রেমলিনের বার্তায় বলা হয়, পুতিন বলেছেন, তিনি মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্যবাহী জাহাজগুলোর বিষয়ে একটা উপায় খুঁজতে প্রস্তুত ছিলেন।

পুতিনের ভাষ্যমতে, “রাশিয়া কৃষ্ণ সাগরের বন্দর থেকে ইউক্রেনীয় শস্য রপ্তানিসহ খাদ্য শস্যের নিরবচ্ছিন্ন রপ্তানির বিকল্প খুঁজতে এবং সবরকম সাহায্য করতে প্রস্তুত।”

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, “রাশিয়ান সার এবং কৃষি পণ্যের সরবরাহ বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য বাজারে উত্তেজনা কমাতে সাহায্য করবে। তবে অবশ্যই, নিষেধাজ্ঞাগুলো অপসারণ করতে হবে।”

ক্রেমলিন অভিযোগ করে বলেছে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনার প্রতি “বিশেষ মনোযোগ” দেয়া হয়েছিল। তবে তা “কিয়েভের ভুলেই স্থবির হয়ে পড়েছে”।

একইসঙ্গে “ভ্লাদিমির পুতিন এই আলোচনা পুনঃরায় শুরু করার ব্যাপারে রাশিয়ান পক্ষের উন্মুক্ততা নিশ্চিত করেছেন” বলেও উল্লেখ করেছে ক্রেমলিন। সূত্র- বিবিসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ