শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দেবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। রোববার (২৮ ফেব্রুয়ারি) এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। খবর রয়টার্সের।

মূলত সেসব ফিলিস্তিনের শ্রমিকরাই কেবল টিকা পাবেন যাদের ইসরায়েলি ওয়ার্ক পারমিট রয়েছে। অর্থাৎ ইসরায়েলের ভেতরে কিংবা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কাজের সঙ্গে যেসব ফিলিস্তিনি শ্রমিক জড়িত তাদের দেওয়া হবে এই টিকা।

ফিলিস্তিনের শ্রমিকের সংখ্যাটা প্রায় ১৩ হাজারের মতো। তাদের মধ্যে এই মাসেই ৫ হাজার জন্য মডার্নার তৈরি করোনার টিকা পাবেন। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অবশ্য ফিলিস্তিনও ইতোমধ্যে করোনার টিকা পেয়েছে। কিন্তু সেটা ইসরায়েলের তুলনায় খুবই নগন্য। সেটা দিয়ে সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়। অন্যদিকে পৃথিবীর মধ্যে অল্প সময়ে দেশের এক তৃতীয়াংশ জনগনকে টিকা দেওয়া দেশের তালিকায় রয়েছে ইসরায়েল।

অবশ্য ইসরায়েলের ভেতরে বিভিন্ন কল-কারখানা ও প্রতিষ্ঠানে হাজার হাজার ফিলিস্তিনের শ্রমিকরা কাজ করেন। উক্ত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ফিলিস্তিনের শ্রমিকদের করোনার টিকা দিয়েছে নিজ উদ্যোগে। এবার ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের শ্রমিকদের টিকাদানের উদ্যোগ নিয়েছে এবং সেটা দুই-একদিনের মধ্যেই শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ