শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

প্রথমবার নৌ মহড়ায় চীন ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

প্রথমবার যৌথভাবে নৌ মহড়া চালালো চীন ও রাশিয়া। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে এই নৌ মহড়া চালিয়েছে দেশ দু’টি। এতে দুই দেশের যুদ্ধজাহাজ অংশ নেয় এবং তারা সমুদ্রে টহল অনুশীলন পরিচালনা করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

মহড়ায় চীন এবং রাশিয়া প্রত্যেক দেশের পক্ষ থেকে পাঁচটি করে যুদ্ধজাহাজ অংশ নেয়। টিসুগারু প্রণালীতে এই মহড়া পরিচালিত হয়। এই প্রণালী জাপান সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, টহলের অংশ হিসেবে প্রথমবারের মতো এসব জাহাজ টিসুগারু প্রণালি অতিক্রম করে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া এবং চীনের রাষ্ট্রীয় শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালনা করা হয়। এছাড়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়া এবং চীন শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং নিজেদের স্বার্থ সমুন্নত রাখতে পারে- এই বার্তা দেয়া ছিল মহড়ার অন্যতম লক্ষ্য।

মহড়ায় অংশ নেয়া নৌ-সেনারা বেশ কয়েক দফা সামরিক মহড়াও চালায়।

আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া যখন দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরে অকাস নামে একটি সামরিক চুক্তির আওতায় জোট বদ্ধ হয়েছে তখন রাশিয়া ও চীন এই সামরিক মহড়া চালালো। দেশ দুটি প্রথম থেকেই বলে আসছে- মার্কিন নেতৃত্বাধীন চার দেশের এই জোট চীন এবং রাশিয়াকে লক্ষ্য করে গঠিত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ