শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

প্যারিস জলবায়ু চুক্তিতে আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় প্রতিরোধে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে প্রায় ২০০ দেশ চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তিতে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা ব্যাপক মাত্রায় কমিয়ে আনার কথা বলা হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রতিশ্রুতিতে যুক্তরাষ্ট্রকে আবারও চুক্তিতে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন বাইডেন।

বিজ্ঞানীয় ও কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের এই ফিরে আসাকে স্বাগত জানিয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক দূত জন কেরি এই উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে শুক্রবার যোগ দেবেন। এই অনুষ্ঠানে হাজির থাকবেন যুক্তরাজ্য ও ইতালির রাষ্ট্রদূত, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং জাতিসংঘের জলবায়ু লক্ষ্যমাত্রা বিষয়ক দূত মাইকেল ব্লুমবার্গ।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আর কখনোই আমাদের পররাষ্ট্র নীতি আলোচনাতে অতিরিক্ত সংযুক্তি হিসেবে থাকবে না। এটি আমাদের জাতীয় নিরাপত্তা, অভিবাসন, আন্তর্জাতিক স্বাস্থ্য প্রচেষ্টা, অর্থনৈতিক কূটনীতি ও বাণিজ্য আলোচনার জন্য গুরুত্বপূর্ণ।’


এই ক্যাটাগরির আরো সংবাদ