শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

পুতিন কিয়েভ জয়ের দায়িত্ব দিলেন দর্নিকভকে

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ইতিমধ্যে দেড় মাস পেরিয়ে গেছে। রুশ সেনারা জেলেনস্কির দেশের একাধিক জায়গার দখল নিয়েছে। হানাহানি কম হয়নি ইউক্রেন রাজধানীতে। তবুও বাগে আনা যাচ্ছে না কিয়েভ। 

বারবার ব্যর্থ হয়ে তাই এ বার কমান্ডার পরিবর্তন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন আর্মি জেনারেল হলেন আলেকজান্দার দর্নিকভ। রাশিয়ার দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকা এই সেনা অফিসারের উপর রয়েছে কিভ দখলের ভার।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ৯ মে রাশিয়ার ‘বিজয় দিবস’-এর আগে পুতিনের লক্ষ্য, ইউক্রেনের বেশ কিছু জায়গা জয় করে ফেলা। যার মধ্যে অন্যতম ইউক্রেনের রাজধানী কিয়েভ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয় হিসেবে ৮ মে তারিখটিকে ‘বিজয় দিবস’ হিসাবে উদ্‌যাপন করে রাশিয়া। ২০২২ সালে সেই দিনকে স্মরণীয় করে রাখতে আরও এক যুদ্ধ জয়ের লক্ষ্য নিয়েছে রাশিয়া।

ব্রিটেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, ইউক্রেন উত্তরাংশ থেকে হঠাৎই সেনার সংখ্যা কমিয়ে এনেছে রাশিয়া। অন্য দিকে, ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, শনিবার রাশিয়ার ১৩টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ