শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

পুতিনের সেনা ইউক্রেনে ঢুকে যেতে পারে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা পাঠাতে পারেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

এক সংবাদ সম্মেলনে রুশ আগ্রাসনের হুমকি নিয়ে প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘আমার ধারণা তিনি সেনা পাঠাবেন, তার কিছু একটা করার আছে।’ তবে তিনি পূর্ণাঙ্গ যুদ্ধ চান না।

জো বাইডেন সতর্ক করে বলেছেন যে, পশ্চিমের ‘পরীক্ষা’ নিতে গেলে রুশ নেতাকে ‘মারাত্মক মূল্য’ দিতে হবে।

এদিকে ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে মস্কো।

তবে ধারণা করা হচ্ছে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।

সংবাদ সম্মেলনে বাইডেনের বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বুধবার রাতে ওই বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যদি রাশিয়ার কোনও সামরিক শক্তি ইউক্রেন সীমান্তে প্রবেশ করে, তাহলে তা হবে নতুন আগ্রাসন আর এর দ্রুত, তীব্র এবং সম্মিলিত জবাব দেবে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্ররা।’

পশ্চিমা সরকারগুলোর কাছে বেশ কয়েকটি দাবি তুলেছে রাশিয়া। এরমধ্যে রয়েছে ইউক্রেন কখনও ন্যাটো জোটে যোগ দিতে পারবে না এবং এই সামরিক জোটটির কার্যক্রম পোল্যান্ডসহ সদস্য দেশগুলোতে সীমিত করতে হবে। পশ্চিম এবং রাশিয়ার আলোচনা গত সপ্তাহে কোনও অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। (সূত্র: বিবিসি)


এই ক্যাটাগরির আরো সংবাদ