শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

পুতিনের সফরকালে নতুন মিসাইল পাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডিসেম্বরেই ভারত সফরে আসার কথা। আর সেই সফরকালের মধ্যেই ভারতকে এস-৪০০ সারফেস-টু-এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করবে রাশিয়া, এমনটাই জানান হয়েছে। 

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন এর ডিরেক্টর দিমিত্রি শুগায়েভ শনিবার জানান যে, পরিকল্পনা মতো এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র ভারতকে সরবরাহ করা হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত এই মিসাইলটি অত্যন্ত আধুনিক এবং প্রতিরক্ষা খাতের জন্য গুরুত্বপূর্ণ। ২০১৮ সালের অক্টোবরে ৫টি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে ভারত। যা সেই সময়ে সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যয়ের মধ্যে একটি ছিল।  আকাশপথ সুরক্ষা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত নেয় মোদি সরকার। ২০০৭ সালে রাশিয়ান সেনাবাহিনীতে এই মিসাইল অন্তর্ভুক্ত হয়৷

এই এস-৪০০ ডিফেন্স সিস্টেম বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্যবহার করে। ইতিমধ্যে চীন এবং তুরস্ককেও এই ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে রাশিয়া। কেন এই মিসাইল জনপ্রিয়? জানা যাচ্ছে, এর সাহায্যে শত্রুপক্ষের বিমান এমনকী ড্রোনও চোখের পলকে ধ্বংস করা যাবে। এতে রয়েছে তিনটি ভিন্ন ধরনের মিসাইল প্যাক। যা ৩০ কিলোমিটার উচ্চতায় ও ৪০০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছে রাশিয়ার আলমাজ সেন্ট্রাল ডিজাইন ব্যুরো।

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে আসতে পারেন তিনি। দুই দেশের মধ্যে বার্ষিক সামিটের উপলক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর দিল্লিতে আসতে পারেন পুতিন। একদিনের ভারত সফরে তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, বিভিন্ন বিষয়ে আলোচনাও করবেন। এই সফরেই বেশ কিছু চুক্তি স্বাক্ষরও হতে পারে বলে সূত্রের খবর।

রাশিয়ান রাষ্ট্রপতির সফর এই বছরে তার দ্বিতীয় একমাত্র বিদেশী সফর। প্রথমটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শীর্ষ সম্মেলনের জন্য জেনেভায় গিয়েছিলেন। বাড়িতে কোভিড সংকটের কারণে ইতালিতে জি-২০ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তিনি। সূত্র: জিনিউজ


এই ক্যাটাগরির আরো সংবাদ