শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

পুতিনকে জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ‘সরাসরি কথা’ বলার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক ঐ সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ‘ইউক্রেন এবং রুশ প্রতিনিধিদলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার অগ্রগতি সম্পর্কে পুতিন প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন।’

ভারতের এনডিটিভি জানাচ্ছে দুই নেতা টেলিফোনে ৫০ মিনিট ধরে কথা বলেন। এর আগে, মোদি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথেও টেলিফোনে কথা বলেন।

এদিকে বিবিসির খবরে বলা হয়, শান্তি আলোচনা এগিয়ে নিতে তৃতীয় দফা বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল।

বেসামরিক মানুষদের সরিয়ে নিতে সুযোগ দেয়ার জন্য ইউক্রেনের বেশ কয়েকটি শহরে সাময়িকভাবে গোলাগুলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা থেকে) এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি শহরের জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।

এই চারটি শহর বর্তমানে সবচেয়ে বেশি রাশিয়ার হামলার শিকার হচ্ছে। তবে এই যুদ্ধবিরতির ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি।

এ সপ্তাহেই মারিউপোল শহর থেকে বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিতে দুই দফা যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, যদিও কোনটি কার্যকর হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ