শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

পাঞ্জাবে আদালত চত্বরে বিস্ফোরণ, হতাহত ৫

আন্তর্জাতিক ডেস্ক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

পাঞ্জাবের লুধিয়ানার জেলা আদালত চত্বরে বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার বিকেলে আদালতের তিন তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কিভাবে বা কি কারণে এই বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আপাতত নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আদালত চত্বরের তিনতলার শৌচাগারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় আদালতে স্বাভাবিক ছন্দে কাজ চলছিল। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, একটি দেয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আদালত চত্বরে রাখা কয়েকটি গাড়ির কাঁচও ভেঙে যায়। আপাতত পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিস।

তবে এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আদালতের ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং একটি দেয়াল ভেঙে পড়েছে। আর সেখান থেকে দুই জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

লুধিয়ানার পুলিশ কমিশনার গুরপ্রীত ভুল্লার সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘বিস্ফোরণস্থলে যে দুই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এর মধ্যে এক ব্যক্তি সন্দেহভাজন। এছাড়া যে চারজন আহত হয়েছেন, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করবেন। ঘটনাস্থলে আছে বম্ব স্কোয়াড। আদালত চত্বরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনসিজি) একটি দলও আছে সেখানে।

এদিকে, এই বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত্‍ সি চান্নি। তিনি বলেন, ‘যেহেতু (বিধানসভা) ভোট এগিয়ে আসছে, তাই কিছু দেশ-বিরোধী এবং রাজ্য-বিরোধী শক্তি এরকম জঘন্য কাজ করছে। সেজন্য অবশ্য সরকার সতর্ক আছে। মানুষকেও সতর্ক থাকতে হবে।’

সেইসঙ্গে দোষীরা রেহাই পাবে না বলেও আশ্বাস দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সূত্র- এনডিটিভি।


এই ক্যাটাগরির আরো সংবাদ