শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

পাকিস্তান থেকে আসা কবুতরের বিরুদ্ধে মামলা করতে চায় বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

পাকিস্তান থেকে আসা একটি কবুতরকে ধরে থানায় দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। অনুপ্রবেশ করায় দায়ে কবুতরটির বিরুদ্ধে মামলা করতে চাইছে বিএসএফ।

পাকিস্তান থেকে পাঞ্জাব সীমান্ত দিয়ে কবুতরটি অনুপ্রবেশ করে।ওই কবুতরের পায়ে যোগাযোগের ঠিকানা লেখা একটি ছোট কাগজের টুকরো বাঁধা ছিল। বিএসএফ কর্মীরা পাখিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাখিটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বুধবার অমৃতসর জেলার ঊর্ধতন পুলিশ কর্মকর্তা সুপার ধ্রুব ডাহিয়া জানান, বিএসএফ কবুতরটির বিরুদ্ধে এফআইআর রেজিস্ট্রেশন করতে চাইছে।

তিনি বলেন, ‘কবুতরটি পাখি হওয়ায় এর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা যেতে পারে বলে আমার মনে হয় না। তবে আমরা বিশেষজ্ঞদের মতের জন্য বিষয়টি আমাদের আইনজীবীদের কাছে পাঠাচ্ছি।’

তিনি আরও জানান, কবুতরের পায়ে বেধে দেওয়া ওই কাগজের নম্বরটি বিশ্লেষণ করা হচ্ছে। কবুতরটি বর্তমানে খানগড় থানায় আছে।

নিরাপত্তা বাহিনী একে গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা হিসেবে সন্দেহ করে। কবুতর তথ্য আদান প্রদানে ব্যবহার করা হয়। সাধারণত কবুতরের পায়ে বাধা নোটগুলোতে সাংকেতিক বার্তা পাঠানো হয়।

এক কর্মকর্তা বলেন, গত শনিবার অমৃতসর জেলার রোড়াওয়ালা সীমান্ত চৌকিতে একটি বিএসএফ সদস্যের কাঁধে এসে বসেছিল কবুতরটি। স্পষ্টতই সেটি সীমান্তের ওপার থেকে উড়ে আসে।

সূত্র: পিটিআই।


এই ক্যাটাগরির আরো সংবাদ