শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে ২য় ধাপের ভোট শুরু, মমতার নির্বাচনী এলাকায় ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে চার জেলার ৩০ আসনে ভোট শুরু হয়।

দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৩০ আসনে ১৭১ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনে।  এর মধ্যে আলাদা করে গুরুত্ব পাচ্ছে নন্দীগ্রাম।  সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভোট শুরু হতেই নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।  কোথাও বোমাবাজি, কোথাও আবার বুথের পাশে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে নন্দীগ্রামের বয়ালে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।  তৃণমূলের অভিযোগ, কয়েকটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছেন বিজেপির কর্মীরা।

যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা নন্দীগ্রামকে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।  জারি করা হয়েছে ১৪৪ ধারা।

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন, ঠিক তার পর পরই বিজেপি শুভেন্দুকে নন্দীগ্রামেই প্রার্থী করে।

২০১৬ সালে এ ৩০ আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছিল বিজেপি।  সেই সময় তৃণমূলের হাতে ছিল ২১টি আসন।


এই ক্যাটাগরির আরো সংবাদ