শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতির পথে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। সমৃদ্ধকরণের এই মাত্রা পরমাণু অস্ত্র তৈরির ধাপ থেকে মাত্র এক কদম দূরে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ ইরানের এই ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটির ফরদো পরমাণু কেন্দ্রে এই সমৃদ্ধকরণ শুরু হবে। অবশ্য কবে থেকে এটি শুরু হবে তা জানায়নি ইরান।

২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে চুক্তি ভঙ্গ শুরু করে ইরান। তবে তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা চুক্তিতে ফিরতে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, শপথ নেওয়ার পর তিনি পরমাণু চুক্তি পর্যালোচনা করবেন।

আইএইএ তাদের প্রতিবেদনে জানিয়েছে, তেহরান এখনও তাদের পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ দিচ্ছে। তারা পরমাণু সমৃদ্ধ করলেও তা ৩ দশমিক ৬৭ শতাংশের নিচে রয়েছে,যা আদর্শ মাত্রা।


এই ক্যাটাগরির আরো সংবাদ