শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ কন্তে। মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট সের্গেইও মাত্তারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন কন্তে।

করোনাভাইরাস পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গত সপ্তাহে প্রাক্তন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন দল ইতালিয়া ভিভা পার্টি ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়ায়। এরপরই পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারায় কন্তের দল।

ইতালীয় প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা।

এতে জানানো হয়েছে, বুধবার বিকেলে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট। আলোচনা চলাকালে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ