শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পদত্যাগের কোনো ইচ্ছা নেই ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগের কোনো ইচ্ছা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিদায়ী প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকরা গত সপ্তাহে ক্যাপিটল হিল হামলা চালায়। এর পর থেকে কথা বন্ধ ছিল ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের মধ্যে। শেষ পর্যন্ত সোমবার সেই নীরবতা ভেঙে বৈঠক করেন ট্রাম্প ও পেন্স।

ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করতে মাইক পেন্সের ওপর চাপ প্রয়োগ করছেন ডেমোক্রেটরা। সোমবার ট্রাম্প-পেন্স সেই বিষয়ে আলোচনা করেছেন।

প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘দুজনের মধ্যে ভালো আলোচনা হয়েছে।’

তিনি জানান, ২০ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্পের পদত্যাগের কোনো ইচ্ছা নেই। এছাড়া ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকরের কোনো ইচ্ছা পেন্সের নেই বলেও জানান ওই কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ‘দুজন তাদের মেয়াদ পর্যন্ত দেশের জন্য কাজ চালিয়ে যেতে প্রত্যয় ব্যক্ত করেছেন।’


এই ক্যাটাগরির আরো সংবাদ