শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড-সুইডেনের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

ন্যাটোতে যোগ দিতে সামরিক জোটটির সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। নর্ডিক দেশ দুটির ন্যাটোতে যুক্ত হওয়ার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্নায়ুযুদ্ধের সময়ও সুইডেন ও ফিনল্যান্ড নিরপেক্ষ ছিল; তাদের ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে কয়েক দশকের মধ্যে ইউরোপের নিরাপত্তা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার ইউক্রেনে আক্রমণের ফলে নর্ডিক অঞ্চলে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। সুইডেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন তারই প্রতিফলন। দুই রাষ্ট্রদূতই নিজ নিজ দেশের জাতীয় পতাকা খচিত সাদা ফোল্ডারে আবেদন জমা দেন।

সুইডেন ও ফিনল্যান্ডের রাষ্ট্রদূতদের আবেদন জমা দেওয়া উপলক্ষে এক অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্তলতেনবার্গ বলেন, ‘এটা ঐতিহাসিক মুহুর্ত, আমাদের এটি মুঠোয় পোরা উচিত। ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার এবং আপনারা ন্যাটোর সদস্য হলে তা আমাদের সমন্বিত নিরাপত্তাকে শক্তিশালী করবে।’

ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে বাল্টিক সাগরে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোটের প্রভাব ব্যাপকভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ