শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ন্যাটোকে বিভক্ত করতে না পেরে পুতিন অবাক: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি মনে করেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটো মিত্রদের বিভক্ত করতে না পেরে অবাক হয়েছেন।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরের অংশ হিসেবে শনিবার সেখানে ইউক্রেন সরকারের মন্ত্রীবর্গ ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক বৈঠক শেষে বাইডেন এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আমি আত্মবিশ্বাসী যে, ভ্লাদিমির পুতিন ন্যাটোকে বিভক্ত করতে, পশ্চিম থেকে পূর্ব দিকের অংশকে আলাদা করতে এবং অতীতের ইতিহাসের ভিত্তিতে জাতিগুলোকে আলাদা করতে সক্ষম হওয়ার উপর নির্ভর করছিলেন।”

বাইডেন আরও বলেন, “কিন্তু তিনি তা করতে সক্ষম হননি- আমরা সবাই একসাথে থেকেছি। আমি মনে করি, এটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা- পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা যে পদক্ষেপই নিই না কেন, ঐক্যবদ্ধ হয়েই নিয়ে থাকি।”

তিনি আরও বলেন, ইতিহাস দেখিয়েছে ইউরোপে সংঘাতের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে না থাকার গুরুত্ব।

বাইডেন বলেন, “আমরা দুটি বিশ্বযুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে শিখেছি, যখন আমরা এর বাইরে থেকেছি এবং ইউরোপে স্থিতিশীলতার সাথে জড়িত ছিলাম না, এটি সর্বদা যুক্তরাষ্ট্রকে তাড়িত করে।

“সুতরাং আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, এখানে সফরকারী সিনেটর এবং বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং এখন প্রেসিডেন্ট হিসেবে, ইউরোপে স্থিতিশীলতা আমাদের স্বার্থের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- শুধু ইউরোপে নয়, গোটা বিশ্বজুড়েই।”

এর আগে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো তার জবাব দেবে বলেই জানিয়েছিলেন জো বাইডেন।

শুক্রবার ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের পরে বাইডেন বলেন, “পুতিন এটি ব্যবহার করলে আমরা প্রতিক্রিয়া জানাবো। প্রতিক্রিয়ার ধরণ নির্ভর করবে, তিনি কী ধরণের অস্ত্র ব্যবহার করবেন তার উপর।”

তিনি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার যুদ্ধ ঘোষণা করে পশ্চিমা বিশ্বকে বিভক্ত করতে ব্যর্থ হয়েছেন।” সূত্র- বিবিসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ