শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা সত্ত্বেও এস-৪০০ কেনা থেকে ফিরবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা থেকে ফিরবে না তুরস্ক।  বৃহস্পতিবার আঙ্কারার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি মূল্যায়ন করে পরে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র এস-৪০০ ক্রয় নিয়ে ন্যাটো সদস্য তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট প্রধান ইসমাইল দেমির এবং আরও তিনজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে তুরস্ক মার্কিন এ নিষেধাজ্ঞাকে বড় ভুল বলে আখ্যায়িত করেছে।

বুধবার প্রেসিডেন্ট এরদোগান বলেন, এ নিষেধাজ্ঞা তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিজের প্রতি বৈরী আক্রমণ এবং এটি অবশ্যই ব্যর্থ হবে।

সংবাদ মাধ্যম কানাল২৪-এ দেয়া এক সাক্ষাতকারে কাভাসগ্লু বলেন, মার্কিন এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত তুরস্কের সার্বভৌমত্বের অধিকারের ওপর আক্রমণ এবং এটি তুরস্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।

সূত্র: ইয়েনি শাফাক


এই ক্যাটাগরির আরো সংবাদ