শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচি চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ২০২০ সাল জুড়ে উত্তর কোরিয়া পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে গেছে। সাইবার চুরির মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩০ কোটি মার্কিন ডলার তারা এই খাতে ব্যয় করেছে।

সোমবার জাতিসংঘের এক গোপন নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্বাধীন নিষেধাজ্ঞা পর্যবেক্ষকরা জানিয়েছেন, পিয়ংইয়ং ‘বিভাজনীয় পণ্য উৎপাদন, পরমাণু কেন্দ্র চালু রাখা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামোর উন্নয়ন করেছে, তারা এসব প্রকল্পের জন্য প্রযুক্তি ও পণ্য বিদেশ থেকে সংগ্রহ অব্যাহত রেখেছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ ব্যাপারে জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে নতুন করে পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। এর মধ্যে মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে চাপ অব্যাহত রাখা এবং ভবিষ্যত সম্ভাব্য কূটনীতির বিষয়টি বিবেচনায় রয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে অজ্ঞাতনামা এক সদস্য রাষ্ট্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছে যেসব পারমাণবিক ওয়্যারহেড রয়েছে সেগুলো দীর্ঘ, মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্ত করা যাবে। ২০২০ সালে উত্তর কোরিয়া কোনো পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি। তবে এই সময়ে তারা পারমাণবিক ওয়্যারহেডের পরীক্ষা ও উৎপাদনের প্রস্তুতি নিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ