শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত : ৭

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

নাইজেরিয়ার রাজধানী আবুজায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাত জন নিহত হয়েছে। রোববার দেশটির বিমানবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্তের আগে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

মুখপাত্র ইবিকুনলে দারামোলা এক বিবৃতিতে বলেছেন, ‘আবুজা বিমানবন্দরে ফেরার সময় নাইজেরিয়ার বিমান বাহিনীর বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০আই বিমান বিধ্বস্ত হয়েছে, এর আগে ইঞ্জিনে সমস্যার কথা জানানো হয়েছিল। দুঃখজনকভাবে বিমানে থাকা সাত জনই দুর্ঘটনায় নিহত হয়েছে।’

সামাজিক যোগাযোগামাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন নেভাতে জলকামান ব্যবহার করা হচ্ছে।

বিমানবাহিনী জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ