শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

নাইজেরিয়ায় বিমান হামলায় ৭০ ‘সন্ত্রাসী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নাইজেরিয়ার বিমান বাহিনী দাবি করে বলেছে যে, তারা দেশটির উত্তরে নাইজার সীমান্তে বিমান হামলায় ৭০ জনেরও বেশি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসআইএল-এর সঙ্গে জড়িত ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।

শনিবার নাইজেরিয়া এবং নাইজারের বিমান বাহিনী এই অভিযানে অংশ নেয় বলে এক বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে নাইজেরিয়ার বিমান বাহিনী বলেছে, তারা লেক চাদ এলাকায় বিমান হামলা চালিয়েছে। জায়গাটি ২০১৬ সাল থেকে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ (ISWAP) এর যোদ্ধাদের আবাসভূমি হিসেবে পরিচিত।

পুরোনো প্রতিদ্বন্দ্বী বোকো হারামের সঙ্গে মিলে দল দুটি গত এক দশকে ৪০ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। চলমান সহিংসতার কারণে এখনও দুই মিলিয়নেরও বেশি মানুষ তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত।

নাইজেরিয়ার বিমানবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকওয়েট বলেন, “সন্দেহজনক অবস্থানের ওপর অভিযানটি পরিচালিত হয়, এখানে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে দেখা গিয়েছিল, যা ছিল একটি সম্ভাব্য লজিস্টিক ক্যাম্প।”

বিবৃতিতে তিনি যোগ করেন, “ফলস্বরূপ তারা ১৪ এপ্রিল তুম্বুন রেগো এবং কাছাকাছি একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায়। এতে ৭০ জনেরও বেশি ISWAP সন্ত্রাসী হয় নির্মূল বা গুরুতরভাবে আহত হয়েছে।” সূত্র- আল জাজিরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ