শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় আগুনে ভেঙে পড়েছে পার্লামেন্ট ভবনের ছাদ

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে এক বড় আকারের অগ্নিকাণ্ডে দেশটির পার্লামেন্ট ভবনের গুরুতর ক্ষতি হয়েছে এবং অধিবেশন কক্ষের ছাদ ভেঙে পড়েছে। অগ্নিনির্বাপন কর্মীরা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘটনাস্থল পরিদর্শন করে এক “এক নিদারুণ ও ভয়াবহ ঘটনা’ বলে বর্ণনা করেন।

পুলিশ বলছে তারা ৫১ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে। কর্মকর্তারা বলছেন পার্লামেন্ট ভবনের চারতলার অফিসে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পার্লামেন্টের নিম্নকক্ষ বা ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন কক্ষে ছড়িয়ে পড়ে।

তারা বলছেন, আগুনে পুরো পার্লামেন্ট কমপ্লেক্সটিই গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেপটাউনের একজন নিরাপত্তা কর্মকর্তা জঁ-পিয়ের স্মিথ বলেন, পুরোনো অধিবেশন কক্ষের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে।

বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, আগুনে কেউ আহত হয়নি এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও এখনো কিছু জানা যায়নি। ছুটির কারণে বর্তমানে পার্লামেন্টের অধিবেশন চলছে না। ভিডিও ফুটেজে ভবনটির ছাদ থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে এবং আকাশে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উঠছে।

সরকারি অবকাঠামো বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া ডে লিল এর আগে জানান, দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের উচ্চকক্ষ কাউন্সিল অব প্রভিন্সেসের অধিবেশন কক্ষেও আগুন লাগে তবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কিন্তু নিম্নকক্ষের আগুন এখনো জ্বলছে বলে তিনি জানান।

অগ্নিনির্বাপক কর্মকর্তারা বলছেন, আগুন নেভাতে আরো চার ঘন্টা লাগবে কারণ ভবনের ভেতরে কাঠের মেঝে ও কার্পেট রয়েছে। কেপটাউন শহরের একজন নিরাপত্তা কর্মকর্তা জি পি স্মিথ জানান, ভবনটির ছাদের একাংশ ভেঙে পড়েছে এবং দেয়ালে ফাটল দেখা গেছে -যা উদ্বেগের বিষয়।

তিনি আরো জানান, আগুন প্রথম লাগার সময় এ্যালার্ম ঠিকমত কাজ করেনি।

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনটির তিনটি অংশ। এর মধ্যে সবচেয়ে পুরোনো অংশটি নির্মিত হয় ১৮৮৪ সালে। এ ছাড়া ১৯২০ ও ১৯৮০-র দশকে নতুনতর অংশগুলো নির্মিত হয়।

দক্ষিণ আফ্রিকার সরকারের নির্বাহী বিভাগের রাজধানী প্রিটোরিয়া, আইনসভার রাজধানী কেপটাউনে এবং বিচারবিভাগীয় রাজধানী ব্লোমফন্টেইনে। সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ