শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

থাইল্যান্ডে বন্দুকযুদ্ধে ১৫ মাদক চোরাকারবারি নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

থাইল্যান্ডের উত্তরের এক প্রত্যন্ত অঞ্চলে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় থাই সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৫ সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হয়েছে। 

সেনাবাহিনীর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

ঘটনাস্থলের কাছেই থাইল্যান্ড, মিয়ারমার ও লাওসের সংযোগস্থল অবস্থিত। এই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান হচ্ছে।

সংঘাত শেষে ঘটনাস্থলে ১৭টি ব্যাগে ২০ লাখেরও বেশি অ্যামফেটামিন ট্যাবলেট চিহ্নিত করেন কর্মকর্তারা।

নাম না প্রকাশে অনিচ্ছুক সেনা কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘নিহত ১৫ জনের সবাই থাই নাগরিক কী-না এখনও জানা যায়নি।’

মিয়ানমার অ্যামফেটামিন মাদকের অন্যতম প্রধান উৎপাদনকারি দেশ। উৎপাদিত মাদকের একটি বড় অংশ সেখান থেকে থাইল্যান্ড ও লাওসের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশে পাচার হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর থেকেই নানা গোলযোগ ও অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার। তবে এই অভ্যুত্থানের আগে থেকেই দেশটিতে অবৈধ মাদকের উৎপাদন ও চোরাকারবার বাড়তে ছিল।

সম্প্রতি আফগানিস্তানকে হটিয়ে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশের তকমা পেয়েছে মিয়ানমার।
অন্যদিকে, থাইল্যান্ডের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকাগুলোতে মাদক চোরাকারবারিদের সঙ্গে টহল সেনাদের প্রায়ই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ