শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

তালেবানের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে চীন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে চীন সমঝোতা চুক্তির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা তালেবানকে এখনই চীন কোনো অর্থায়নের বিষয়ে বাইডেন বলেছেন, ‘তালেবানদের সঙ্গে চীনের একটি সমস্যা আছে। তাই তারা চুক্তি করার চেষ্টা করছে। এ বিষয়ে আমি নিশ্চিত। পাকিস্তান, রাশিয়া, ইরানও একই পথে রয়েছে।’

গত সোমবার কাবুলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের সঙ্গে বৈঠক করে তালেবান নেতা আবদুল সালাম হানাফি।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বৈঠক সম্পর্কে বলেন, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন হানাফি। তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

চীনের রাষ্ট্রদূত ওয়াং আফগানিস্তানে চীনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন বলেও জানান তিনি।

চীনের গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, বৈঠকে চীন আফগান ইস্যুতে তার অবস্থানের পুনরাবৃত্তি করেছে। একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ব্যাপকভিত্তিক প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে আফগানিস্তানকে সমর্থনের কথা ব্যক্ত করেছে চীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ