শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ট্রাকচালকদের বিক্ষোভ বন্ধ করতে হবে: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাকচালকদের প্রতিবাদ বিক্ষোভ বন্ধের দাবি জানিয়েছেন।

কোভিড-১৯ মোকাবেলায় টিকাদান সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকদিন ধরে শত শত ট্রাক চালক বিক্ষোভ করে আসছে। তাদের ডাকা বিক্ষোভে অচল হয়ে পড়েছে দেশটির রাজধানী অটোয়া। এ প্রেক্ষিতে শহরটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সপ্তাহ ধরে আইসোলেশনে ছিলেন জাস্টিন ট্রুডো। আইসোলেশন থেকে হাউজ অব কমন্সে ফিরে এক জরুরি বিতর্কে ট্রুডো বলেন, এটি বন্ধ করতে হবে।

তিনি বলেন, “এই মহামারি সকল কানাডিয়ানকে চুষে খাচ্ছে। কিন্তু কানাডিয়ানরা জানে বিজ্ঞান মেনে কিভাবে একে প্রতিহত করা যায়।”

তিনি রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়ার অঙ্গীকার করেন।

এর আগে অটোয়ার মেয়র জিম ওয়াটসন ক্দ্রেীয় সরকারের কাছে ১৮’শ অতিরিক্ত পুলিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পাড়ি দিয়ে আসা যেসব ট্রাকচালকের টিকা নেয়া থাকবে না তাদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে কানাডার সরকার। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি থেকে ট্রাক চালকরা ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ