শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

টোকিওতে ভূমিকম্প, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

এতে ২০ জনের বেশী লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পে কোন সুনামির ঝুঁকি নেই।

ভূমিকম্পে ভবনগুলো দুলতে থাকে। যাত্রীরা আটকা পড়ে, দোকানপাটের সেলফ থেকে পণ্য সামগ্রী খসে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের ফোন থেকে সতর্কতা জানানো হয়। যাতে তাদের নিরাপদ আশ্রয় নেয়ার সময় দেয়া হয়।

জাপানের আবহাওয়া এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে চিবা অঞ্চলে। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮০ কিলোমিটার গভীরে। এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
যাক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ ভাগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ