শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে পর্তুগালে

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
আন্তোনিও কস্তা (ফাইল ফটো)

পর্তুগালের জীবন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয় ধাপের লকডাউন শিথিল করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

৫ এপ্রিল থেকে রাস্তার ধারে সর্বোচ্চ ২০০ বর্গমিটারের বাণিজ্যিক প্রতিষ্ঠান, প্রাথমিক স্তরের দ্বিতীয় ও তৃতীয় সার্কেলের শিক্ষাপ্রতিষ্ঠান, কফি সপ ও রেস্টুরেন্ট (বহিঃপ্রাঙ্গণে প্রতি টেবিলে ৪ জন), শারীরিক স্পর্শ ছাড়া সব খেলাধুলা কার্যক্রম এবং বহিরাঙ্গণে  সর্বোচ্চ ৪ জন, শরীরচর্চা কেন্দ্র, জাদুঘর, রাজপ্রাসাদ, বিভিন্ন প্রদর্শনী ইত্যাদিসহ বেশকিছু কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলেন, আমি ধন্যবাদ জানাই সব নাগরিককে যারা সরকারের দেয়া বিধিনিষেধ পালন করতে গিয়ে ত্যাগ স্বীকার করেছেন। যার ফলশ্রুতিতে বিশ্ব যেখানে নতুন করে লকডাউন আরোপ করছে, কিন্তু আমরা স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি, যা আমাদের জন্য গৌরবের।

ব্যতিক্রম থাকছে দেশটির ১৯টি সিটি কর্পোরেশনের জন্য। কেননা সরকার নির্ধারিত মানদণ্ডে ১৪ দিনে গড়ে প্রতি এক লাখ জনসংখ্যার মধ্যে নির্ধারিত সংক্রমণ সীমা অতিক্রম করেছে বিধায় উক্ত অঞ্চলগুলোতে বর্তমান বিধিনিষেধ বজায় থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশি বসবাসরত এবং পর্যটন অধ্যুষিত অঞ্চল হচ্ছে আলবুফেইরা, বেজা, লাগোয়া, ফিগোইরা দা ফজ।

প্রায় ১ কোটি ৩ লাখ জনসংখ্যার দেশ পর্তুগালে ৩ এপ্রিল  ২৮০ জন করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন, যা বর্তমানে ইউরোপের সর্বনিম্ন করোনা সংক্রমিত দেশের মধ্যে অন্যতম।


এই ক্যাটাগরির আরো সংবাদ