শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

জার্মানিতে বন্যায় ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

ভারী বৃষ্টি ও বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, বন্যায় নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বেশিরভাগ ভবন ও অনেক গাড়ি ভেসে গেছে।

এই বন্যাকে ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেট রাজ্যের প্রধান মালু ড্রেয়ার। তিনি বলেন, ‘সেখানে অনেকে মারা গেছে, অনেকে নিখোঁজ রয়েছেন। অনেক বাসিন্দা এখনও ঝুঁকিতে আছেন। আমাদের সমস্ত জরুরি পরিষেবা ২৪ ঘণ্টা কাজ করছে। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করে যাচ্ছে।’

জার্মানিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪২ | প্রথম আলো

আটকে পড়া বাসিন্দাদের সহায়তার জন্য কয়েকটি এলাকায় পুলিশ ও কয়েকশ সেনা মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার নিয়ে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

বন্যার কারণে জামার্নির পশ্চিমাঞ্চলের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বন্যায় জার্মানির পাশাপাশি পশ্চিম ইউরোপের কিছু অংশে রেকর্ড বৃষ্টিপাতের ফলে বড় নদীগুলির তীর ভাঙতে শুরু করেছে। জার্মানির প্রতিবেশী দেশ বেলজিয়ামে অন্তত ছয়জন বন্যার কারণে মারা গেছেন। ইয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। নেদারল্যান্ডসও বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

 

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল বলেছেন, মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে অনেক দেশ।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ‌‘সহায়তা করতে প্রস্তুত।’


এই ক্যাটাগরির আরো সংবাদ