শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

জাপানের উত্তরাঞ্চলে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে ৭.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।

আবারও ভূমিকম্প (আফটার শক) হতে পারে এ আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বের হয়ে তীব্র শীতের মধ্যেও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।খবর এনএইচকের।

এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে, সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পে ফুকুশিমার পারমানবিক বিদ্যুৎ বন্ধ করে দেয়া হলে সাড়ে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবীহিন হয়ে পড়ে।

জাপানে গত ১০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প।শনিবার রাত ১১টা ৭ মিনিটের দিকে দেশটির ফুকুশিমা ও মিয়াগি প্রিফেচার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে।

ঘরবাড়ি থেকে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে।এ সময় বিভিন্নস্থানে দেয়াল চাপা পড়ে এবং ঘর ভেঙে ১৪ জন আহত হন।এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পে ফুকুশিমায় তাদের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কোন ক্ষতি হয়নি। জাপানে ২০১১ সালের ১১ মার্চ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাতে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের বড় ক্ষতি হয়। এই ঘটনার পর বিদুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয় এবং পারমাণবিক দুর্ঘটনার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ফলে চুল্লীগুলি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে স্থায়ীভাবে সেগুলি থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল না।

চুল্লীর শীতলিকরণ ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পরে, ফলে তেজস্ক্রিয়তা তীব্রতার সঙ্গে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ৩০ কিলোমিটার এলাকায়।

২০১১ সালের ২০ এপ্রিল কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের চারিদিকে ২০ কিমি দূরত্ব পর্যন্ত মানুষের চলাচল নিষিদ্ধ এলাকা হিসাবে ঘোষণা করে, শুধুমাত্র সরকারি তত্ত্বাবধানের আওতায় বিদ্যুৎ কেন্দ্রের লোকজন প্রবেশ করতে পারে।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রেস্থলে এর মাত্রা প্রথমে ছিল ৭.১, পরে তা ৭.৩ মাত্রায় ছড়িয়ে পড়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ