শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে চায় তালেবান

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি অধিবেশনে যোগ দিতে চায় আফগানিস্তানের তালেবান সরকার। এই আগ্রহের কথা জানিয়ে গত সোমবার জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠিও দিয়েছে তারা।

বিবিসি জানিয়েছে, তালেবানের চিঠি পাওয়ার বিষয়টি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানে ডুজারিখ।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে জানান, জাতিসংঘের উচ্চপর্যায়ের এ সম্মেলনে অংশ নিতে চায় তালেবান।

জাতিসংঘ নিযুক্ত ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত গোলাম ইসাকজাইকে সরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে এই চিঠিতে।

জাতিসংঘের এই অধিবেশনে গোলাম ইসাকজাইয়েরই অংশ নেয়ার কথা রয়েছে। তবে তালেবান সরকার ইসাকজাইয়ের পরিবর্তে সুহাইল শাহিনকে জাতিসংঘে স্থানীয় প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ায় জটিলতা শুরু হয়েছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব সংস্থার নয় সদস্যের একটি কমিটি। তবে তা সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার আগে সম্ভব কিনা তা নিশ্চিত নয়।  সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ