শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

জাতিসংঘে তালেবানের প্রতিনিধি গ্রহণের সিদ্ধান্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

তালেবানের বিশেষ প্রতিনিধিকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত রেখেছে এ সংক্রান্ত কমিটি। জাতিসংঘে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিকে গ্রহণ করার দায়িত্বে রয়েছে রাশিয়া, চীন ও আমেরিকাকে নিয়ে গঠিত একটি কমিটি।

ওই কমিটি তালেবানের বিশেষ প্রতিনিধিকে গ্রহণ কিংবা বর্জন না করে এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্থগিত রেখেছে। কমিটির সচিব একথা ঘোষণা করলেও এ বিষয়টি স্পষ্ট করেননি যে, সাবেক আশরাফ গনি সরকারের নিযুক্ত স্থায়ী প্রতিনিধি এখনো জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন কিনা।

তালেবানের প্রতিনিধিকে জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার অর্থ হবে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে বিশ্ব সংস্থাটির পক্ষ থেকে তালেবানকে স্বীকৃতি দেয়া। বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিদের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দেয়ার দায়িত্ব পালন করে চীন, রাশিয়া ও আমেরিকার নয় সদস্যবিশিষ্ট কমিটি।

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার সম্প্রতি তাদের দোহা দপ্তরের মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। প্রায় দুই মাস আগে গত ২০ সেপ্টেম্বর তালেবান জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাদের এ সিদ্ধান্তের কথা জানায়।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান এবং সেপ্টেম্বরে নিজেদের অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তারা। মোহাম্মাদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে ঘোষিত সরকারকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি। তালেবান দাবি করছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘে নিজেদের প্রতিনিধি নিয়োগ দেয়ার অধিকার তাদের রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ