শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

চীন আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন যদি দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে আক্রমণ করে তাহলে তা প্রতিরোধ করবে যুক্তরাষ্ট্র। চীন ও তাইওয়ানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যে অস্পষ্ট রহস্যময় নীতি অবলম্বন করত, বাইডেনের এমন বক্তব্যের মাধ্যমে তা এবার স্পষ্ট হয়ে উঠল। 

শুক্রবার এক প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করে বিবিসি জানায়, এদিন সিএনএন টাউন হলে তাইওয়ানের নিরাপত্তার বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, হ্যা তাইওয়ানকে আমরা নিরাপত্তা দিব। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি।

এসময় তিনি এ কথাও স্বীকার করেন যে, তাইওয়ান নিয়ে চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তীব্র সামরিক ও রাজনৈতিক চাপে আছেন। চীনের দাবি তাইওয়ান দ্বীপটি তাদের।

বহু বছর ধরে চীন ও তাইওয়ান বিষয়ে একটি অস্পষ্ট রহস্যময় নীতি অবলম্বন করে আসছে যুক্তরাষ্ট্র। এ নীতির আওতায় তাইওয়ানকে সামরিক সহায়তাও দিয়ে আসছে ক্ষমতাধর দেশটি। কিন্তু, যুক্তরাষ্ট্র প্রশাসন আগে কখনো প্রকাশ্যে বলেনি যে, চীনা আক্রমণের সময় তারা তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসবে।

পরে অবশ্য হোয়াইট হাউস থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের বলা হয়েছে, তাইওয়ানের বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হবে না।

এদিকে, গত কয়েকমাসে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশ করে। এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সম্প্রতি দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না। যদিও তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র বলেই দাবি করে আসছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ