শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

চার মন্ত্রীকে ছেড়ে দেয়ার নির্দেশ সুদান সেনা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

সুদানের জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান গত সপ্তাহে তার নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর আটক হওয়া চার মন্ত্রীকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।

সেনাবাহিনী বলেছে, দেশটিতে নতুন একটি  সরকার গঠন ‘অনিবার্য’ হয়ে পড়েছে। এ কথা জানানোর পর তাদেরকে মুক্তি দেয়া হলো।

সুদান টিভি জানায়, ‘সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হাশেম হাসাব আলরাসৌল, আলী গাদ্দো, হামজা বালৌল ও ইউসাফ আদমকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।’

আলরাসৌনল হচ্ছেন টেলিকমিউনিকেশন, গাদ্দো বাণিজ্য, বালৌল তথ্য এবং আদম যুব ও ক্রীড়া মন্ত্রী।

সুদান সেনাবাহিনী বৃহস্পতিবার জানায়, দেশটিতে একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।

বুরহানের তথ্য উপদেষ্টা তাহের আবৌহাগা বলেন, ‘আমরা জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করতে দেশের অভ্যন্তরীণ ও বাইরের সকল পদক্ষেপ বিবেচনা করছি। এ লক্ষ্যে ‘খুব শিগগিরই সরকার গঠন করা হচ্ছে।’

বুরহান ও জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে ফোনালাপের পরপরই মন্ত্রীদের ছেড়ে দেয়া হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব গণতন্ত্রের পথ সুগম করতে সামরিক প্রধানের প্রতি আবেদন জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ