শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ক্ষমতায় ফিরছে তালেবানরা, আফগানিস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

দুই দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরছে দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। তালেবান নেতাদের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকের পর পদত্যাগ করতে যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

এর আগে আজ চারদিক থেকে তালেবানরা রাজধানী কাবুলে ঢুকে পড়ছে এমন খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট আশরাফ ঘানি আমেরিকা ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

এরপরই ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে রাজি হয় আফগান সরকার। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া।

প্রেসিডেন্টের বাসভবনে অনুষ্ঠিত ৪৫ মিনিটের বৈঠকে নেতৃত্ব দেন তালেবান প্রধান মোল্লা আবদুল ঘানি বরাদর। কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও সেখানে ছিলেন। বলা যায়, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন মোল্লা আবদুল ঘানি বরাদর।

বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, রেকর্ড করা এক বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান জনগণের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই শহরে কোনো হামলা হবে না। অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

এদিকে কাবুলে তালেবানের চতুর্মুখী আক্রমণের মুখে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির দেশ ছেড়ে পালানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তা প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট প্রাসাদ।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তালেবানের যোদ্ধারা দেশটির প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছে গেছেন। সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন তারা। জার্মানিতে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, রোববার সকাল থেকেই কাবুলের পরিস্থিতি বদলাতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে রাজধানীতে ঢুকতে শুরু করে তালেবান যোদ্ধারা। সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা তাদের যোদ্ধাদের কাবুলের প্রবেশপথে বিভিন্ন পয়েন্টে অবস্থানের নির্দেশ দিয়েছে। জোর করে কাবুল দখলের কোনো পরিকল্পনা তাদের নেই।

গোষ্ঠীর এক নেতার বরাতে রয়টার্স জানিয়েছে, যারা আফগানিস্তান ছাড়তে চান তাদের নিরাপদে যেতে দিতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।

তালেবান মুখপাত্র সুহেইল শাহীন জানিয়েছেন, তারা কাবুলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ