শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ চালু করল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
SINGAPORE CITY SINGAPORE: FEBRUARY 13 2020: Singapore Merlion Park downtown Singapore business district at sunrise

করোনাভাইরাসের বিধি-নিষেধ শিথিল এবং যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণের অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। বিধি-নিষেধ শিথিলের ঘোষণা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেছেন, কোভিড-১৯ এর সাথে বসবাসের কৌশল নিয়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

তিনি বলেছেন, জার্মানি এবং ব্রুনাইয়ের সাথে চালুকৃত টিকা নেওয়াদের ভ্রমণনীতি সফল হয়েছে এবং এটি অন্য আরও ৯টি দেশের সঙ্গে চালু করা হবে। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে শুরু থেকেই অত্যন্ত কঠোর বিধি-নিষেধ পালন করে আসছে সিঙ্গাপুর।

করোনাভাইরাসে মৃত্যু একেবারে কমে এলেও ব্যবসা এবং বিমান চলাচলে দক্ষিণ এশীয় কেন্দ্র হিসেবে পরিচিত এই দ্বীপ দেশটির ওপর মহামারির ব্যাপক প্রভাব পড়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে সিঙ্গাপুরের বাসিন্দাদের উদ্দেশে প্রধানমন্ত্রী লি বলেছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট দেখিয়েছে যে, করোনাভাইরাস এখনই চলে যাচ্ছে না। তবে টিকাদান, সামাজিক দূরত্ব বিধি এবং সতর্ক নজরদারির মাধ্যমে নতুন স্বাভাবিকতাকে সঙ্গী করে বেঁচে থাকা সম্ভব।

শনিবার সিঙ্গাপুরের সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৩ অক্টোবর থেকে ব্রিটেন, ফ্রান্স, স্পেন, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৮টি দেশ থেকে টিকার ডোজ সম্পন্নকারীরা কোভিড-১৯ পরীক্ষায় পাস করলে কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন।

টিকার উভয় ডোজ সম্পন্নকারীরা রেস্তোরাঁয় এবং শপিং মলে কেনাকাটা করার অনুমতি পাবেন বলে দেশটির সরকারের ঘোষণায় জানানো হয়েছে। সূত্র : বিবিসি ও রয়টার্স


এই ক্যাটাগরির আরো সংবাদ