শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

কোভিড আক্রান্ত রানী এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক / ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রোববার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে তাঁর লক্ষণগুলো মৃদু বলেই জানানো হয়েছে। তবে উইন্ডসর ক্যাসেলে অবস্থানকালে তিনি তাঁর দায়িত্ব সীমিতভাবেই চালিয়ে যেতে চান। খবর এএফপি’র।

এর আগে ৯৫ বছর বয়সী এই ব্রিটিশ রানীর বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস উইন্ডসর ক্যাসেলে তাঁর মায়ের সঙ্গে দেখা করার দুই দিন পর গত ১০ ফেব্রুয়ারি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন।

রানী এলিজাবেথের কোভিড শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল কিনা সে বিষয়ে তখন কোনো তথ্য দেয়া হয়নি। তিনি গত সপ্তাহে লোকজনকে সাক্ষাৎ দিতে শুরু করেছিলেন। তিনি একজনকে এসময় অসুবিধা বোধ করার কথাও জানিয়েছিলেন।

বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, রানী রোববার কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ শনাক্ত হন। তিনি হালকা ঠাণ্ডা লাগার মতো লক্ষণ অনুভব করেন। তবে আশা করছেন আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করে যাবেন।

তিনি চিকিৎসা গ্রহণ চালিয়ে যাবেন এবং সকল যথোপযুক্ত বিধি অনুসরণ করবেন। রানীর স্বাস্থ্য সম্পর্কে সাধারণত গোপনীয়তা থাকলেও প্রাসাদ জানিয়েছিল, তিনি কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্পূর্ণ টিকা পেয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ