শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

কমছে মোদির জনপ্রিয়তা, বেড়েছে মমতার!

নিউজ ডেস্ক / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এখনও দেশটির মানুষের প্রথম পছন্দ নরেন্দ্র মোদিই। কিন্তু গত এক বছরে মোদির জনপ্রিয়তা অস্বাভাবিকহারে কমেছে। গত বছরের এই সময় পর্যন্ত যেখানে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে শতকরা ৬৬ ভাগ মানুষের প্রথম পছন্দ ছিল মোদি, সেখানে এক বছরের ব্যবধানে চলতি বছরের আগষ্টে মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় মাত্র ২৪ শতাংশ মানুষ।

মোদির জনপ্রিয়তা কমার পিছনে অন্যতম বড় কারণ হিসাবে রয়েছে ‘করোনা-১৯’এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় তার ব্যর্থতা এবং এই অতিমারির কারণে দেশের অর্থনীতিতে জোর ধাক্কা লাগা, মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যু। ‘ইন্ডিয়া টুডে’ ম্যগাজিনের ‘মুড অব দ্য নেশন’ (এমওটিএন)-এর একটি জরিপেই উঠে এসেছে এই তথ্য।

এই জরিপ চালানো হয়েছিল চলতি বছরের ১০ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে। পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, হরিয়ানা, তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ুসহ ভারতের ১৯ টি রাজ্যের ১১৫টি সংসদীয় এবং ২৩০টি বিধানসভা কেন্দ্র জুড়ে তা পরিচালিত হয়। মোট ১৪,৫৫৯ জন মানুষের অভিমত নিয়েই তৈরি করা হয়েছে এই জরিপ। এদের মধ্যে ৭১ শতাংশ মানুষ গ্রামীণ এলাকার এবং ২৯ শতাংশ মানুষ শহুরে এলাকার।
জরিপ অনুযায়ী প্র্রধানমন্ত্রী পদে দ্বিতীয় পছন্দ হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জরিপে অংশ নেওয়া ১১ শতাংশ মানুষের পছন্দ যোগী। এই পদে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি পেয়েছেন ১০ শতাংশ মানুষের ভোট। চতুর্থ স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি ও দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, প্রধানমন্ত্রী পদে তাদের দেখতে চায় ৮ শতাংশ মানুষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ শতকরা ৭ ভাগ মানুষের। যেখানে সোনিয়া গান্ধী ও তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে চায় মাত্র ৪ শতাংশ মানুষ।

শেষবার ২০২০ সালের আগষ্টে এমওটিএন’এর জরিপ অনুযায়ী মোদি ও অমিত শাহ ছাড়া অন্য সকলের প্রতি মানুষের সমর্থন বেড়েছে। গত বছরের জরিপ অনুযায়ী মমতা ব্যানার্জি ছিলেন সপ্তম স্থানে কিন্তু এবারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। মমতার মতোই বিজেপি বিরোধী মুখ বলে পরিচিত অরবিন্দ কেজরিওয়ালও ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছেন।

অন্যদিকে জরিপে অংশ নেওয়া মানুষদের প্রথম পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় সকলের উপরে রয়েছেন তামিলনাড়ুর সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম.কে.স্ট্যালিন, তার প্রাপ্ত ভোট ৪২ শতাংশ। ৩৮ শতাংশ জনপ্রিয়তা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ৩৫ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় স্থানে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, চতুর্থ স্থানে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে (৩১ শতাংশ সমর্থন), পঞ্চম স্থানে রয়েছেন মমতা ব্যনার্জি (৩০ শতাংশ সমর্থন), ষষ্ঠ স্থানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (২৯ শতাংশ সমর্থন)। জরিপে অংশ নেওয়া শতকরা ২৯ ভাগ মানুষের সমর্থন নিয়ে পছন্দের মুখ্যমন্ত্রীদের ক্রমতালিকায় যোগী আদিত্যনাথ রয়েছেন সপ্তম স্থানে। অষ্টম স্থানে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (২২ শতাংশ সমর্থন), নবম স্থানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (২২ শতাংশ সমর্থন), দশম স্থানে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (১৯ শতাংশ সমর্থন)।

প্রথম দশজন মুখ্যমন্ত্রীদের তালিকায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র দুইজন- হিমন্ত বিশ্ব শর্মা ও যোগী আদিত্যনাথ।


এই ক্যাটাগরির আরো সংবাদ