শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

‘ওমিক্রন’ ঠেকাতে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের ওমিক্রন ধরন যুক্তরাষ্ট্রে অতি দ্রুত ছড়িয়ে পড়বে তাই মার্কিন নাগরিকদের দ্রুত টিকার বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে অতি দ্রুত গতিতে ছড়ানো শুরু করবে এবং তিনি মার্কিন নাগরিকদের টিকা বা বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন।

যারা এখনো টিকা নেননি এই শীতে তাদের মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনারা টিকা নিলে এই মারাত্মক ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারেন।”

তিনি বলেন, মহামারি করোনাসভাইরাস দুঃস্বপ্নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমেরিকার স্নায়বিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে দৈনিক গড় আক্রান্তের হার ছিল ৮৬ হাজার। সেখানে ১৪ ডিসেম্বর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজারে। এ সময়ের ব্যবধানে আক্রান্তের হার ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাইডেন বলেন, ‘যারা ইতোমধ্যে ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ এবং যারা এখনো টিকা নেননি তাদের টিকা নিতে হবে।’

এদিকে জি-৭’র স্বাস্থ্যমন্ত্রীরা করোনাবাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এ ভ্যারিয়েন্টকে তারা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ