শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ওমিক্রনরোধে ফাইজারের চেয়ে শক্তিশালী স্পুটনিক-ভি

আন্তর্জাতিক ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

রাশিয়ার স্পুটনিক-ভি টিকা নেওয়া লোকজনের ওমিক্রন নিঃশ্বেষের অ্যান্টিবডি ফাইজারের মতো দ্রুত গতিতে কমে যায় না। ডেল্টা ও ওমিক্রন সংক্রমণ মোকাবিলায় এই টিকার কার্যকারিতা অন্যদের চেয়ে বেশি বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
 
একটি প্রাথমিক গবেষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এমন তথ্য দিয়েছে। রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের অর্থায়নে রাশিয়া-ইতালি যৌথভাবে গবেষণাটি চালিয়েছে। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডই স্পুটনিক-ভি টিকার উদ্ভাবক।
 
ভিন্ন ভিন্ন টিকা নেওয়া ব্যক্তিদের রক্তের সিরামের তুলনা করা হয়েছে গবেষণায়। ইতালির স্পালানজানি ইনস্টিটিউট ও মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণাটি পরিচালনা করেছেন।
 
তারা বলছেন, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর লোকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, যারা ফাইজারের টিকা নিয়েছেন, তাদের চেয়ে দুডোজ স্পুটনিক-ভি টিকা নেওয়া ব্যক্তিদের অ্যান্টিবডি অনেক বেশি ওমিক্রনপ্রতিরোধী।
 
স্পুটনিক-ভি টিকা নেওয়া ৫১ জন ও ফাইজারের টিকা নেওয়া ১৭ ব্যক্তি গবেষণায় অংশ নিয়েছেন। গেল ১৯ জানুয়ারি প্রাথমিক গবেষণাটি প্রকাশ করা হয়েছে।
 
এতে বলা হয়, তৃতীয় বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা আজ আবশ্যক বলেই মনে হচ্ছে। যারা স্পুটনিক-ভি টিকা নিয়েছেন, তাদের রক্তের সিরামে সুনির্দিষ্টভাবে ওমিক্রন নিঃশ্বেষ করার অ্যান্টিবডি ৭৪ দশমিক ২ শতাংশ শনাক্ত হয়েছে। কিন্তু ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ব্যক্তিদের তা ৫৬ দশমিক ৯ শতাংশ।
 
 
মস্কোর গামালেয়া ইনস্টিটিউটের প্রাথমিক গবেষণা বলছে, স্পুটনিক-ভি টিকার দুডোজ নেওয়ার পর স্পুটনিক লাইটের একটি বুস্টার নিলে তাতে ওমিক্রনের বিরুদ্ধে জোরালো সুরক্ষাবলয় তৈরি করতে পারে।
 
এক বিবৃতিতে আরডিআইএফের প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, ভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। ডেল্টা ও ওমিক্রনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্পুটনিক লাইট জোরালো কার্যকারিতা তৈরি করতে পারে।
 
পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে করোনার ভয়াল প্রকোপের জন্য ওমিক্রনকে দায়ী করা হচ্ছে। যদিও ধরনটি কেবল রাশিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছ


এই ক্যাটাগরির আরো সংবাদ