শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

ওমরাহ পালনে বিদেশিদের জন্য বয়সসীমা বেঁধে দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ওমরাহ পালনে ইচ্ছুক হাজীদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব  সরকার। এখন থেকে কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির সরকার। 

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যে কোনও করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে এবং আবেদন পত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে।

আবেদনকারীরা এই প্রক্রিয়া অনুসরণ করলেই কেবল ভিসা পাবেন বলেও জানিয়েছে সৌদি সরকার।

এছাড়া ওমরাহ পালনে অনুমোদনপ্রাপ্ত বিদেশিদের জন্য ইতোমধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি অ্যাপ চালু করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে এই অ্যাপগুলোর মাধ্যমে।

করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কিছু নিয়ম শিথিল করেছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব বিধি তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া। তবে দুই মসজিদেই বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।

সূত্র: গালফ নিউজ


এই ক্যাটাগরির আরো সংবাদ