শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

একাধিক বিয়ে না করার নির্দেশ দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

সংসারে খুবই টানাটানি। সুতরাং একটার বেশি বিয়ে করা থেকে বিরত থাকতে হবে তালেবানকে। সম্প্রতি এই ফতোয়া দিয়েছেন আফগানিস্তানের শাসক তালেবানের প্রধান হিবাতুল্লা আখুন্দজাদা।

অবশ্যই এই ফতোয়ায় খুশি বা অখুশি হওয়ার সুযোগ নেই, কারণ সংগঠনের আমিরের ফতোয়া মান্য করাটাই কর্তব্য। তবে তালেবান প্রধান আখুন্দজাদা আপাতত নিজের সংগঠনের সদস্য ও যোদ্ধাদেরই এই নির্দেশ দিয়েছেন, দেশের সাধারণ পুরুষদের নয়। কিন্তু তাদের অনেকেই প্রমাদ গুনছেন— সকলের ঘাড়ে এই ফতোয়া নামতে কত ক্ষণ!

আফাগানিস্তান দখলের পরে প্রাসাদে ঢুকে মহার্ঘ সব আরাম কেদারায় বেমালুম জুতো-সমেত পা তুলে বসতে দেখা গিয়েছিল তালেবান যোদ্ধাদের। গলার কালাসনিকভ তবু মাটিতে নামেনি। এর পরেও আইএস জঙ্গিরা যে ভাবে চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালিয়ে যাচ্ছে, তাতে শাসক তালেবানের যোদ্ধারা বড় একটা সুখে নেই। তার মধ্যেই ‘শান্তির খোঁজে’ অনেক তালিব একের পর এক বিয়ে করে চলেছেন।

তাই ফতোয়া দিয়েছেন তালেবানের আমির, সুপ্রিম কমান্ডার— বহুবিবাহ বন্ধ। তবে নৈতিক নয়, এর কারণ একেবারেই অর্থনৈতিক।

কাবুলের বখতার সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে, আখুন্দজাদার ফতোয়ায় বহুবিবাহকে ‘অকারণ অপব্যয়’ বলা হয়েছে। আফগানিস্তানের ‘তালিবান ইসলামি আমিরশাহি’ যে শরিয়তি ব্যবস্থা মেনে চলে, তাতে এক জন পুরুষ চারটে অবধি বউ রাখতে পারেন। বহুবিবাহ সাধারণ ঘটনা এ দেশে। কিন্তু আমির তার নির্দেশে স্পষ্ট বলেছেন— তালিবরা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ দার পরিগ্রহ করতে পারবেন না।

এখানেই শেষ নয়, দেশের ‘আমর-উল মার-উফ’ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে, যোদ্ধারা এই নির্দেশ মানছেন কি না সে দিকে সতর্ক নজর রাখতে। নির্দেশ অমান্যকারীদের নাম-ধাম আমিরের দফতরে জানাতে হবে, যাতে তার শাস্তি বিধান করা সম্ভব হয়। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ