শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

উত্তেজনার মূল কারণ যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

উত্তর কোরীয় নেতা কিম জং কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য মূলত যুক্তরাষ্ট্র দায়ী বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে কপট হিসেবে উল্লেখ করেন।পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার অস্ত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘আত্মরক্ষা ২০২১’ নামক প্রদর্শনী উদ্বোধনকালে কিম তার ভাষণে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

এদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম প্রদর্শনীতে বিশাল আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিম) সামনে দাঁড়িয়ে আছেন। এটি গত বছরের সামরিক প্যারেডে প্রথম প্রদর্শিত হয়। উত্তর কোরিয়া সম্প্রতি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং ট্রেন থেকে অস্ত্রের উৎক্ষেপণ করে। একে তারা হাইপারসনিক যুদ্ধ বোমা হিসেবে উল্লেখ করে। নিষিদ্ধ পরমাণু অস্ত্র এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তরকোরিয়ার ওপর একাধিক আন্তর্জাতিক অবরোধ আরোপ করা হয়েছে।

এদিকে বাইডেন প্রশাসন বারবার বলেছে, পিয়ংইয়ংয়ের প্রতি তাদের কোন শত্রুতা নেই। কিন্তু কিম বলেছেন, আমি খুব কৌতুহলী, কোন লোক কিংবা কোন দেশ আছে যে এ কথা বিশ্বাস করে। কেসিএনএন তার উদ্ধৃতি দিয়ে আরো জানায়, তারা যে শত্রু নয়, তাদের আচরণে এ কথা বিশ্বাসের কোন ভিত্তি নেই।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার এসব অস্ত্র আত্মরক্ষার জন্য। কোন বিশেষ দেশকে লক্ষ্য করে নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ