শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ইয়েমেনে জাতিসংঘের ৫ কর্মী অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মাঠ পর্যায়ের কাজ শেষে এডেনে ফেরার পথে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে ৫ কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি জানিয়েছেন, শুক্রবার আবিয়ান থেকে এই ৫ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া বলেছেন, “তাদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ,”।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের এই কর্মীদের কারা অপহরণ করতে পারে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ইয়েমেনি কর্মকর্তারা এই অপহরণের জন্য আল-কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন বলে প্রতিবেদনে প্রকাশ করেছে গার্ডিয়ান। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক। তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে, বলেছেন নাম প্রকাশ করতে রাজি না হওয়া ওই কর্মকর্তারা।

অপহরণকারীরা এই ৫ কর্মীর জন্য মুক্তিপণ এবং কারাবন্দি কয়েক জঙ্গির মু্ক্তি চেয়েছে বলেও জানা গেছে। পশ্চিম এশিয়ার ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে ২০১৫ থেকেই সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের তুমুল লড়াই চলছে।

রাজধানী সানা থেকে সৌদি সমর্থিত সরকারকে হুতিরা উৎখাত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়; ২০১৫ সালে রিয়াদ ও তার মিত্ররা ওই গৃহযুদ্ধেই হস্তক্ষেপ করে বসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ